Skip to main content
    মেঘনার তীরে তোমার অপেক্ষায়
           আসাদুল্লাহ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
এই হস্তে মিশে আছে তার পবিত্র কলেবরের ছোয়া,
তুমি বল প্রিয়া,এই হাত দিয়ে কি পাপ করিতে পারি কভুয়া?
তোমা নরম পূত হস্তের স্পর্শ মিশে আছে মম অঙ্গে,
তুমি বল সহযোগিনী! 
কভু কি পিরিতের বাঁধন সৃজন করিতে পারি কারো সঙ্গে?
এই নয়ন দিয়ে স্থির দৃষ্টিতে দেখেছি তোমা চেয়ে-চেয়ে,
অন্য তনয়ার দিকে দৃষ্টিপাত করিতে পারি কভু,বল ওগো মেয়ে।
আজি পবিত্র বাঁধন চির ছিন্ন,গেলে বহু দূর,
বাজে মম ব্যর্থ বাঁশির সুর,কর্নে বাজে তোমা নূপুর।
প্রতিক্ষন দিবা-নিশি চোখে ভাসে তোমার কৈশোরের ছবি,
আজি ব্যর্থ প্রেমের আহবে হয়েছি ব্যর্থ প্রেমিক কিশোর কবি।
কেমন আছ,কোথায় আছ , ওগো মোর রাণী?
এত কাছে ছিলে আজও কি মনে পড়ে ওগো সহযোগিনী?
গেল চলে পঞ্চ বছর তবু নাহি দেখা মিলে,
সুখে আছ,হায় যায়-যায় জীবন মম তিলে-তিলে।
এস না তো এপাড়ে কত নবীন বর্ষ গেলো?
তুমি নাহি পাশে আজি মোর জীবন এলো-মেলো।
অগোছালো জীবনে নাহি সুখের দেখা মিলে,
কি জীবন দিয়ে গেলে,কাঁটে বিরহের তিলে-তিলে।
কত বসন্ত আসে আম্র কাননে মুকুল ঝড়ে,
বসন্তদূত গান গেয়ে যায়,আর তোমা মনে পড়ে।
ভুলে কি গেলে আম্র কুঞ্জের যত স্মৃতি?
সূচনা লগ্নেই মায়ার বাঁধনের করিলে ইতি।
ওগো মোর রাণী! দিবে নাহি মেঘনা আর কভু পাড়ি,
এসো না এপাড়ে দাও হে দেখা, শান্ত হোক মোর আহাজারি।
মায়ার বাঁধন ছিন্ন করিয়া কোথা গেলে ওগো চির চেনার সাথী?
দূরের প্রিয়া, ওগো ছিলে যে কাছের অতিথী।
কোন গগনে তুমি মেলেছ ডানা,কোথায় বাঁধিলে সুখের নীড়?
ওগো এসো না তুমি,আমি অপেক্ষায় মেঘনা নদীর তীর।
বলিবে না কথা, দেখা কি দিবে না ওগো প্রিয়া,
পঞ্চ বছর কাঁটিল মনে কি পড়ে না কভুয়া?
যদি কভু আস দেখিবে মোরে মেঘনার তীরে,
তোমায় নিয়ে বলছি কথা মেঘনা নদীর পাখিদের ভীড়ে।
==============================
তারিখঃ০৯-১১-২০১৯ ইং
সময়ঃরাত ১০ টায়
উৎসর্গঃ মেঘনা নদীর ঐপাড়ের নন্দিনীকে,     কৈশোরের বান্ধবীকে,চির অপরূপ রূপের রূপসীকে।ভালো লাগার ভালোবাসার সেই ১ম ও শেষ প্রিয়তমা, প্রায় ৫ বছর পূর্বে শেষ কথা, শেষ দেখা!!


আমার চ্যানেল থেকে আমার কন্ঠে কবিতাটির আবৃত্তি শুনতে নিচের link এ click করুনhttps://youtu.be/HfIIoOQeIPU

Comments

Popular posts from this blog

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!  "একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!! #Blog_post:91 (20-11-2020)4:00 pm #Blogger_Asadullah #Asadullah_News_&_Library আলহামদুলিল্লাহ, দীর্ঘ বহু মাস পর ভালো কিছু ও নেককার বান্দাদের স্বপ্ন যিয়ারতে ধন্য হয়।হে আমার প্রিয় মহাব্বতের দু'জন শাইখুল হাদিসকে আজ পবিত্র জুম্মা রজনীতে স্বপ্নে দেখতে পায়,আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনূল হক(দা.বা) সাহেব আমার বাসায় আসেন,সাহেবকে বসতে দেয় ও খাবার পরিবেশন করি সাথে তার খাদেমও ছিল।কিছু কথা বলি ও আমাকে কিছু নসিহত করেন। গত মাসে মামুনূল হক সাহেবে একটা লেকচার আপলোড দেয় আমার আইডিতে সেটা প্রায় ১০ হাজারের উপরে ভিউ যে হয়ে সেটাও বলেছিলাম।অবশেষে হযরত আমাদের বাড়ি থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ, পরে স্বপ্নে দেখি আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির শাইখুল হাদিস যিনি দীর্ঘ ৩০ বছর ধরে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন  এবং বর্তমানে তিনি এই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামীমের দায়িত্ব পালন...