Skip to main content

প্রতিবন্ধী ইয়াসিনের প্রতিবন্ধীভাতা কার্ডের জন্য আবেদন




 প্রতিবন্ধী ইয়াসিনের প্রতিবন্ধীভাতা কার্ডের জন্য আবেদন
আমাদের ঐতিহ্যবাহী আমীরগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়াডের খলাপাড়া গ্রামে ইয়াসিনের জম্ম ও বি,কে বাংলা বাজার সংলগ্ন তার বাড়ি। আমাদের বালুয়াকান্দি গ্রামেই সে দিন অতিবাহিত করে, ঘোরা-ফেরা, বাচ্ছাদের সাথে খেলা-ধুলা। আমাদের বাড়ির সাথে তাদের কয়েকটা ক্ষেত আছে। গতকাল তাদের জমিতে তার মা ও সে এসেছিল।ধরেন ইয়াসিন আমার প্রিয় বন্ধু। তার মাকে জিজ্ঞাস করিলাম, প্রতিবন্ধি ভাতা কি পরিমান পায়? উত্তর শুনার জন্য আমার কর্ন প্রস্তুত ছিল না বটে!!  বলিল, না তো প্রতিবন্ধী কার্ড এখনও করতে পারি নি,কত যে তাদের পিছনে ঘোরলাম তারা করে দেয় না!! বারে-বারে একই কথা বলে যে তার বয়স হয় নি!!!  হা হা হা

এখন আসল কথায় আসি, ইয়াসিন এই যে ছবিতে আমাকে আর তাকে দেখতে পাচ্ছেন। ইয়াসিন বয়সে আমার থেকে বড়!! কি অবাক হলেন আপনারা!! হ্যাঁ, ঠিক আছে বয়স হয় নি বলেছেন, মানে কম!!  আমি প্রমাণ করে দিচ্ছি, গত ২ মাস পূর্বে আমীরগঞ্জে ভোটার তালিকার নাম নেওয়া হয়েছে সেখানে কিন্তুু ইয়াসিনের ভোটার তালিকাও হয়েছে এবং আমার আগে সে করেছে!!

আমি এখানে কোনো বিতর্কিত বিষয় তুলে ধরতে চাচ্ছি না, লিখলে সত্য কথা ও দূর্নীতির বহুত কিছু লিখতে পারব। দেশের সরকার জনগনের জন্য যেসব সেবা দিয়ে আসতেছে সেটা বলার ভাষা নাই। সরকার ও প্রসাশন সর্বদা জনগনের সর্বাত্মক সেবা দিতে প্রস্তুুত ও করে থাকে। কিন্তুু দুঃখের বিষয় হলো দেশের সেবাগুলো যাদের মাধ্যমে দেওয়া হয় তারা দূর্নীতিবাজ ও সেবাটা সম্পূর্ণ দেয় না কিন্তুু এই যে বলিলাম সেবাটা সম্পূর্ণ দেয় না ও দূর্নীতি করে সেটা কিন্তুু সরকার জানে না। এসব দূর্নীতিবাজদের কারনে অবশেষে বদনাম হয় সরকারের তারপর দেশের।অবশ্য সকল কর্মচারীগন কিন্তুু তা করে না কয়েকজনের জন্য নাম হয় সকলের।  আমার ভাষায় দেশের সরকার পদত্ত জনগনের প্রতি বিভিন্ন খাদের সেবাগুলো জনগন যদি পেত তাহলে দেশ ও দশের উন্নতি হতো সেই সাথে দূর্নীতি যদি না হতো তাহলে আমরা এতদিন "উন্নয়নশীল দেশ " না থেকে "উন্নত দেশে " পরিনত হতাম।

আমি ছোট মুখে সত্য বলিয়া ফেলেছি হয়ত অনেকে ক্ষেপে গেছে, ভাই আমিও তো এই অসম্পূর্ণ সেবা ও দূর্নীতিতে কিছু হলেও আক্রান্ত হয়েছি তাই লিখতে ও বলতে পেরেছি।

যাহোক,ইয়াসিনের বাবা দিনে আনে দিনে খায়, মানে রিক্সা চালক। তার প্রতিবন্ধী ভাতাটা যদি হয়ে যায় তাহলে ইয়াসিনের জন্য সুবিধা হবে ও দুঃখ লাগব হবে। ইয়াসিন এখন স্বাধীন বাংলার একজন সুনাগরিক ও প্রতিবন্ধী যুবত বললে ভুল হবে না। তাই প্রতিবন্ধী বিষয়ব কমিটি ও স্থানীয় প্রসাশন আমীরগঞ্জের সুনামধন্য ও বাংলার শ্রেষ্ঠ চেয়ারম্যান এবং স্বর্ণ প্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন স্যারের প্রতি আমার ও তার পরিবারের আকুল আবেদন যে, ইয়াসিনের প্রতিবন্ধী ভাতা কার্ড করে দিলে খুব ভালো হয়। তারা আপনার পর্যন্ত হয়ত যেতে পারে নি তাই আপনিও বিষয়টি হয়ত জানেন না।

দেশের সকল প্রতিবন্ধীদের পথ চলা হোক সুন্দর ও শুভময় সেই সাথে তারা যেন সরকার পদত্ত সেবাগুলোর পূর্ণ সেবা পেয়ে থাকে এটাই কামনা করি।

Comments

Popular posts from this blog

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!  "একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!! #Blog_post:91 (20-11-2020)4:00 pm #Blogger_Asadullah #Asadullah_News_&_Library আলহামদুলিল্লাহ, দীর্ঘ বহু মাস পর ভালো কিছু ও নেককার বান্দাদের স্বপ্ন যিয়ারতে ধন্য হয়।হে আমার প্রিয় মহাব্বতের দু'জন শাইখুল হাদিসকে আজ পবিত্র জুম্মা রজনীতে স্বপ্নে দেখতে পায়,আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনূল হক(দা.বা) সাহেব আমার বাসায় আসেন,সাহেবকে বসতে দেয় ও খাবার পরিবেশন করি সাথে তার খাদেমও ছিল।কিছু কথা বলি ও আমাকে কিছু নসিহত করেন। গত মাসে মামুনূল হক সাহেবে একটা লেকচার আপলোড দেয় আমার আইডিতে সেটা প্রায় ১০ হাজারের উপরে ভিউ যে হয়ে সেটাও বলেছিলাম।অবশেষে হযরত আমাদের বাড়ি থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ, পরে স্বপ্নে দেখি আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির শাইখুল হাদিস যিনি দীর্ঘ ৩০ বছর ধরে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন  এবং বর্তমানে তিনি এই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামীমের দায়িত্ব পালন...