Skip to main content

বিজয় দিবসের কবিতা " চির স্বাধীনতা " মহান বিজয় দিবসে সকল শহিদদেরকে স্মরণ করছি


   
   

      চির স্বাধীনতা 
         আসাদুল্লাহ

                   হঠাৎ তমিস্রা যামিনীতে
             ওরা ভাঙ্গিল জননীর সুখের সুপ্তি,
                ওরা এসেছে বলে;" ভয়ে
               নিভে গেল হিমাংসুর দীপ্তি"।
              করুন ব্যকুল আহাজারির
               নিনাদে, জননীর আহ্বানে ,
    আত্নজেরা ত্বরায় ছুটিল হস্তে খড়গ নিয়ে
     শক্রর সম্মুখ-পানে,চির স্বাধীনতার টানে। 
          "শুধু প্রিয় মাতৃ জননীর আহ্বানে"।
ওরা কল্লোলিনীকে ও নিতে চাহি এই ঐশ্বর্য,
          নীরব বসিয়া,কিভাবে দেখি চাহিয়া?
                  কিভাবে করি তা সহ্য?
    ওরা নিতে চাই যে চির মাতৃকার ঐশ্বর্য!
        এই স্নিগ্ধ মৃওিকাতে,সমীরে,সলিলে
           যত স্মৃতি-বিস্মৃতি আছে মিশে,
           ওরা নিতে চাহি মাকে,মাতৃভুমিকে
         শক্ররা পশিল যে আমার এ দেশে।
            যায় চলে যাক মোদের এ প্রাণ,
  বৈরীদের বিরুদ্ধে হস্তে মোরা নিয়েছি কৃপাণ।
           জননীর বক্ষে ফিরব মোরা কবে?
   ফিরব তবে, মায়ের মুখে হাসি ফুটিবে যবে,
            মাতৃভূমিতে 'মা' চিরভাবে রবে,
ওগো মা!ছেলেরা আছে স্বাধীনতার আহবে।
সহ্য করিয়াছি বায়ান্ন, ছিষট্টি,ঊনসওর ও সত্তর,
মাগো,তোমার চেতনায় বিজয় এনেছি অতি সত্বর।
         তোমার তনয়েরা রণক্ষেত্রে হিম্মত
           নিয়ে করিতেছে মরনজয়ী সমর,
           মাগো! এই চির স্বাধীন বাংলায়
         চিরকাল তারা হয়ে থাকবে অমর।
        মাগো! আঁখি মেল,মেল চোখের দু'পাতা,
     দেখ,তোমার জন্য এনেছি রক্তাক্ত স্বাধীনতা।
  ওগো মা! এিশ লক্ষ আত্বজের হয়েছে লয়!
    তোমার নাহি আর ভয়,এনেছি চির বিজয়।
        আজি হাসিবে গগনের চঞ্চল সবিতা,  ছেলেরা রচিত করিবে সহস্র স্বাধীনতার কবিতা।
আজি রজনীর ঐ স্নিগ্ধ সুধাংশু ছড়াবে কিরণ,
চির মাতৃ বাংলা চিরদিন শহিদদের করিবে স্মরন।
            অনন্তকাল বাংলার মুক্ত পবনে
       উড়িবে রক্তাক্ত রক্তিম সবুজ পতাকা,
       এক রক্তের মহা অর্ণবে মোরা পেয়েছি
      এই চির স্বাধীনতা, এই চির স্বাধীনতা।।
=================================
তাং:১৬-১২-২০১৮ ইং
সময়: রাত ১:৪৫ am

আমার চ্যানেল থেকে কবিতাটির আবৃত্তি শুনতে link এ ক্লিক করুন

https://youtu.be/1zXU9Yz9nfw

Comments

Popular posts from this blog

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!  "একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!! #Blog_post:91 (20-11-2020)4:00 pm #Blogger_Asadullah #Asadullah_News_&_Library আলহামদুলিল্লাহ, দীর্ঘ বহু মাস পর ভালো কিছু ও নেককার বান্দাদের স্বপ্ন যিয়ারতে ধন্য হয়।হে আমার প্রিয় মহাব্বতের দু'জন শাইখুল হাদিসকে আজ পবিত্র জুম্মা রজনীতে স্বপ্নে দেখতে পায়,আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনূল হক(দা.বা) সাহেব আমার বাসায় আসেন,সাহেবকে বসতে দেয় ও খাবার পরিবেশন করি সাথে তার খাদেমও ছিল।কিছু কথা বলি ও আমাকে কিছু নসিহত করেন। গত মাসে মামুনূল হক সাহেবে একটা লেকচার আপলোড দেয় আমার আইডিতে সেটা প্রায় ১০ হাজারের উপরে ভিউ যে হয়ে সেটাও বলেছিলাম।অবশেষে হযরত আমাদের বাড়ি থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ, পরে স্বপ্নে দেখি আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির শাইখুল হাদিস যিনি দীর্ঘ ৩০ বছর ধরে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন  এবং বর্তমানে তিনি এই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামীমের দায়িত্ব পালন...