Skip to main content

করোনায় মৃত্যুবরন ব্যক্তিদের সুসংবাদ তবে যা মানতে ও করতে হবে!!! Asadullah News & Library








করোনায় মৃত্যুবরন ব্যক্তিদের সুসংবাদ তবে যা মানতে ও করতে হবে!!!
#Blogger: Asadullah
#webside(Asadullah News & library)

আজ সারা বিশ্ব করুনাময়ের দেওয়া আযাব করোনার মহামারিতে হাহাকার!হে বিশ্ব,হে প্রিয় দেশ!! হ্যাঁ, তোমাদের লক্ষ করেই বলছি, হ্যাঁ তোমাদের সান্ত্বনা দিয়েই লিখছি।আল্লাহর দেওয়া আযাবে আজ বিশ্বের অমুসলিমরা যেমনি আক্রান্ত তেমনি মুসলিমরাও। আল্লাহ তায়াল অমুসলিমদের লক্ষ করে বলেন :-

وَلَقَدْ أَرْسَلْنَآ إِلٰىٓ أُمَمٍ مِّن قَبْلِكَ فَأَخَذْنٰهُم بِالْبَأْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ

" আর আমি তোমাদের পূর্বেকার জাতিসমূহের কাছে বহু রাসূল পাঠিয়েছি, আমি তাদের প্রতি ক্ষুধা, দারিদ্রতা ও রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা নম্রতা প্রকাশ করে আমার সামনে নতি স্বীকার করে।"
(সূরা: আনআম ৪২)

আমাদের পবিত্র কোরআন ও হাদিস এমন এক কিতাব যাতে সকল কিছু বর্ণিত আছে।
হে মহামারিতে আক্রান্ত লোকগন।তোমরা স্মরণ কর রাসূলের হাদিস।

#হাদিস
" যখন তোমরা কোনো অঞ্চলে মহামারী বিস্তারের কথা শোনো, তখন সে এলাকায় প্রবেশ করো না।আর তোমরা যে অঞ্চলে অবস্থান কর, সেখানে যদি মহামারি বিস্তার ঘটে, তবে সেখান থেকে বেরিয়ে যেও না।"
(সহিহুল বুখারি, হাদিস নং ৫৭২৮)

হে বিশ্ববাসী! হে করোনা আক্রান্ত লোক সকল, হে মুসলিম!! তোমরা সুসংবাদ গ্রহন কর। তগদিরে বিশ্বাস কর ও আল্লাহর উপর ভরসা কর।যেসকল মুসলিমরা করোনায় আক্রান্ত ও মৃত্যুবরন করেছে তোমরা অন্তরে এই বিশ্বাস রাখ তবেই তোমরা সফলকাম যা প্রিয় নবি(স) প্রায় দেড় হাজার বছর পূর্বে বলে গেছেন।

#হাদিস
"এটি একটি আযাব।আল্লাহ যার কাছে ইচ্ছা এটিকে প্রেরণ করেন।আর আল্লাহ তায়ালা তার মুমিন বান্দাদের জন্য এটিকে রহমত বানিয়েছেন।যে ব্যক্তি মহামারি আক্রান্ত এলাকায় সবরের সাথে অবস্থান করে এবং অন্তরে দৃঢ়ভাবে এই বিশ্বাস রাখে যে, আল্লাহ তকদিরে যা লিখে রেখেছেন তা-ই হবে,তাহলে সে একজন শহিদের সমান সোওয়াব পাবে।"
(সহিহুল বুখারি:হাদিস নং ৩৪৭৪)


করোনা একটি সংক্রমিত রোগ,অনেকে মনে করেন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে সেও আক্রান্ত হবে। তা বটে তবে এমনটা যে হবে তা কিন্তুু না। কারন হাদিসে আছে

"আল্লাহর নির্দেশ ছাড়া রোগ সংক্রমিত হয় না, আর কুলক্ষণ বলে কিছু নেই।"
(সহিহুল বুখারি:৫৭৭৬)


আমাদেরকে তগদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে।
আল্লাহ বলেন:-

قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلٰىنَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

বল, ‘আমাদেরকে শুধু তা-ই আক্রান্ত করবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। তিনিই আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরই যেন মুমিনরা তাওয়াক্কুল করে’।
(সূরা,তাওবাঃ৫১)

আল্লাহ আমাদেরকে মাফ করুক, আর আমরা যদি করোনায় আক্রান্ত হয় তবে তা আমাদরর জন্য রহমত স্বরূপ ইনশাআল্লাহ।
বিশ্বের অমুসলিমদের উচিত এই মহামারি দেখে যেন সঠিক ও ইসলামের পথে ফিরে আসে।আর যেসকল মুসলিমগন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে তাদের জন্য তো সুসংবাদ আল্লাহর নবি দিয়েই দিয়েছেন।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক ও করোনায় আক্রান্ত মুসলিমদের যারা মৃত্যুবরন করেছে তাদেরকে জান্নাত দান করুক,আমিন।

#Blogger_Asadullah
(#Asadullah_News_&_Library)

Comments

Popular posts from this blog

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!  "একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!! #Blog_post:91 (20-11-2020)4:00 pm #Blogger_Asadullah #Asadullah_News_&_Library আলহামদুলিল্লাহ, দীর্ঘ বহু মাস পর ভালো কিছু ও নেককার বান্দাদের স্বপ্ন যিয়ারতে ধন্য হয়।হে আমার প্রিয় মহাব্বতের দু'জন শাইখুল হাদিসকে আজ পবিত্র জুম্মা রজনীতে স্বপ্নে দেখতে পায়,আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনূল হক(দা.বা) সাহেব আমার বাসায় আসেন,সাহেবকে বসতে দেয় ও খাবার পরিবেশন করি সাথে তার খাদেমও ছিল।কিছু কথা বলি ও আমাকে কিছু নসিহত করেন। গত মাসে মামুনূল হক সাহেবে একটা লেকচার আপলোড দেয় আমার আইডিতে সেটা প্রায় ১০ হাজারের উপরে ভিউ যে হয়ে সেটাও বলেছিলাম।অবশেষে হযরত আমাদের বাড়ি থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ, পরে স্বপ্নে দেখি আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির শাইখুল হাদিস যিনি দীর্ঘ ৩০ বছর ধরে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন  এবং বর্তমানে তিনি এই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামীমের দায়িত্ব পালন...