Skip to main content

কবিতাঃ ১৪০০ সাল || লেখকঃ আসাদুল্লাহ

   


        কবিতাঃ ১৪০০ সাল
                  আসাদুল্লাহ
==================================
পুষ্পিতার সনে ছিনু প্রেম আজি হতে শতবর্ষ আগে,
ভালো বাসিয়াছি গোপনে-আড়ালে শত অনুরাগে।
কিশোর কবি ব্যকুল ছিনু আজি হতে শতবর্ষ আগে,
তৃষ্ণাতুর হৃদয় চলে যেত নিকেতনের আম্র বাগে। 
আজি হতে শতবর্ষ আগে, নিকেতনের আম্র বাগে,
কবি রাণীকে দেখব বলে,ভালোবাসিয়াছি অনুরাগে। অপরূপ রূপবর্তী যেন সে স্বর্গের দিব্যাঙ্গনার রাণী,
কাছে থেকেও দু'জনার ভাবার্থ হয় নি জানা-জানি।
সেই মায়াবী দৃষ্টি,হাস্যজ্জ্বল,রক্তিম ওষ্ঠ,এলো চুল,
তার রূপের কায়ার হাওয়ায় ঝড়িত বৃক্ষরাজির ফুল
তাকে দেখে শ্রাবণের মেঘবালিকা ঝড়িত হয়ে বৃষ্টি, আমি কবি দেখে তার সনে করেছি পূত প্রেম সৃষ্টি।
কৈশোরের সমাপনে যৌবনের সূচনে প্রেম তার সনে,
হৃদয়ের বাঁধন দুটি মনে ,মিলন মেলায় আম্র বনে।
প্রেম সত্য,প্রেম পাত্র সত্য নহে তবু অমর হব ভবে,
রচিয়েছি পূত প্রেমের অমর কাব্য ভবে বেঁচে রবে।
প্রেমিকা এক,প্রেমিক বহু!তারে ভালোবাসে বহুজন,
যত-সব প্রেমিক ঝুট!একজনে যে দিয়েছে বিসর্জন।
এ নন্দিনীর রূপের আভায় শুধু ভাবায় রূপের রাণী,
দেখে যেজন পথে-ঘাটে তারে নিয়ে করে টানা-টানি।
ওগো রাণী!নীরব-নীভৃতে আড়ালে যে জানা-জানি,
ভালোতোমা বাসিয়াছি কভু হলো না যে কানা-কানি।
জানতে গিয়ে নাহি জানা আমার বুকে করে ভয়,
ওগো রাণী!তাইতো তোমার সনে হয়নি মম পরিচয়।
আমার বুকে কত আশা?মোর প্রতি প্রেম তো নয়,
গোপনের একলা ভালোবাসিয়াছি তাইতো পরাজয়।
মনে কি পড়ে হৃদ গহীনে হৃদয়ভরে সেইসব স্মৃতি?
সূচনালগ্নে টানিলে ইতি,হলো না যে মম প্রেম-প্রীতি
ওগো অভিমানী প্রিয়া!নাইবা দিলে মোরে তোমা মন,
তবে সবার চেয়ে বেশি ভালোবাসিয়াছি সারাক্ষন।
যে পূত প্রেম ভেঙ্গে চূড়ে অভিমানে গেলে বহু দূরে,
ভাবিও তুমি আসাদ সারা জনম রাখছে হৃদয় জুড়ে
প্রেমের প্রিয়া এক,তবে তারে খুজেছে বহু জনে,
পূত প্রকৃত প্রেম ছিনু পুষ্পিতার সনে মম আম্র বনে।
আমি সত্য,সত্য প্রেম,হৃদ গগনে উড়ো হয়ে মেঘ,
প্রেম সত্য,মিথ্যে যতসব আবেগী তনয়দের আবেগ।
পাইনি বলে বাসলামভালো জীবনভর পাগল বেশে,
পূত প্রেমের মূল্য তবে নাহি দিলে মোরে অবশেষে।
যে জন বেশি ভালো বাসিয়াছে তবে নাহি পেল মন,
দিলে নহে মূল্য তারে যে দিয়াছে যতসব বিসর্জন।
ওগো রাণী!রচিয়েছি তোমার জন্য অমর কাব্যখানি,
যেন তোমার রূপের কথা বিশ্বে হয় সদা জানা-জানি
শুন ওরে ভাই,প্রেম ছিল আজি হতে শতবর্ষ আগে
পুষ্পিতাকেই শুধু ভালোবাসিয়াছি শত অনুরাগে।
নাহি তারে পেলুম জীবনাতে,নাহি হলো চির বণিতা,
তবে কবিভক্ত পড়িও কাব্য তবেই ধন্য মম কবিতা।
শুন ওরে !দেখিতে মন্দ নহে কিন্তুু কাব্যের পুষ্পিতা,
১৪০০ সালে দেখেছে তারে ঐ গগনের চন্দ্র-সবিতা।
আজি হতে শতবর্ষ আগে ১৪০০ সালে ছিলুম ভবে,
১৫০০ সালে থাকিব না বাঁচে যেন মোর কাব্য তবে।
==================================


#কাব্যঃ "কবি রাণীর কাব্যের" কবিতা।
#উৎসর্গ_করিলামঃ অপরূপ রূপের রূপবর্তী প্রথম ও শেষ ভালোবাসা সানজিদাকে।
#তারিখঃ ১২-০৩-২০২০ ইং
#সময়ঃ রাত ৩:৩০ মিনিটে স্নিগ্ধ জ্যোস্নার রজনীতে ছাঁদে বসে।

এখন বাংলা ১৪২৬ সন কিন্তুু  ১০০ বছর পর ১৫০০ সনে হয়ত পৃথিবীতে থাকব না তবে বেঁচে রবে আমার কবিতা ইনশাআল্লাহ। আমার ওয়েবসাইটে,চ্যানেলে,পেইজে,আইডিতে!!
আর সেই শতবর্ষ পরের পৃথিবীর মানুষগুলোকে লক্ষ করেই লিখা আমার প্রেমের কাহিনী ও কথা।










Comments

Popular posts from this blog

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!  "একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!! #Blog_post:91 (20-11-2020)4:00 pm #Blogger_Asadullah #Asadullah_News_&_Library আলহামদুলিল্লাহ, দীর্ঘ বহু মাস পর ভালো কিছু ও নেককার বান্দাদের স্বপ্ন যিয়ারতে ধন্য হয়।হে আমার প্রিয় মহাব্বতের দু'জন শাইখুল হাদিসকে আজ পবিত্র জুম্মা রজনীতে স্বপ্নে দেখতে পায়,আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনূল হক(দা.বা) সাহেব আমার বাসায় আসেন,সাহেবকে বসতে দেয় ও খাবার পরিবেশন করি সাথে তার খাদেমও ছিল।কিছু কথা বলি ও আমাকে কিছু নসিহত করেন। গত মাসে মামুনূল হক সাহেবে একটা লেকচার আপলোড দেয় আমার আইডিতে সেটা প্রায় ১০ হাজারের উপরে ভিউ যে হয়ে সেটাও বলেছিলাম।অবশেষে হযরত আমাদের বাড়ি থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ, পরে স্বপ্নে দেখি আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির শাইখুল হাদিস যিনি দীর্ঘ ৩০ বছর ধরে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন  এবং বর্তমানে তিনি এই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামীমের দায়িত্ব পালন...