Skip to main content

১৫০ বছর পর আমীরগঞ্জের দ্বিতীয় কৃষি চাষ বিদ্রোহ!!!




১৫০ বছর পর আমীরগঞ্জের দ্বিতীয় কৃষি চাষ বিদ্রোহ!!!

আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এমন একটা বিষয় তুলে ধরব যা শুনে ও দেখে আমাদের প্রতিবাদ,বিদ্রোহ করতে হবেই। আমি আমাদের আমীরগঞ্জের ইতিহাস মোটা-মোটি জানি ও ইতিহাস পড়েছি। আটকান্দীর/নীল কুঠির সেই মসজিদ যিনি নির্মাণ করেছেন তিনি ছিলেন একজন বিদ্রোহ,সুদর্শন পুরুষ, দেওবন্দের ছাত্র ও আলেম এবং বগুরার নবাব পরিবারের একমাত্র কন্যা ছাদতুন্নেছাকে বিবাহ করেছিলেন।
সেই মাওলানা বিদ্রোহী আলিম উদ্দিন সাহেব ১৫০ বছর পূর্বে নীল চাষ বিদ্রোহ করে আমাদের ইউনিয়ন থেকে ইংরেজদেরকে তাড়িয়েছেন।

আপনারা যানেন যে, কৃষকরা যুগের পর যুগ ধরেই অত্যাচারিত,শোষিত!!এই আধুনিক যুগেও আবার শোষিত হচ্ছে কৃষকগণ।আমাদের আমীরগঞ্জ ইউনিয়নের সর্ব দক্ষিণে ঐ মেঘনা নদীর তীরে যা আমাদের বালুয়াকান্দির মৌজা ও হাসনাবাদের মৌজার সংযোগস্থল। দড়ি-বালুয়াকান্দি,খলাপাড়া,নলবাটা গ্রামের বিশাল হাওর অবস্থিত সেই সর্ব দক্ষিণের দিকে যা আমীরগঞ্জের শেষ সীমানা। সেখানে ৩ টা ইটের বাটা নির্মাণ করা হয়েছে প্রায় ৭-৮ বছর পূর্বেই।
কিন্তুু বর্তমানে কৃষকদের কাছ থেকে ইটাখোলার মালিক জমি ক্রয় করে নিচ্ছেন।পরে ঐ জমিন থেকে ক্রেন দিয়ে গভীর করে মাটি তুলার ফলে পাশের জমিন এমনেতেই ভেঙ্গে যায়!! পরবর্তীতে ঐ কৃষক বাধ্য হয়ে তার জমিনও বিক্রি করে দেয়।এভাবে শত-শত জমিন বিক্রি হয়ে গেছে!! শত-শত একর জমিন আমরা চিরতরে হারিয়ে ফেলেছি ও এই জমিনে আর কখনো সোনাল ফসল হবে না।

এটা আমাদের আমীরগঞ্জের কৃষি ও অর্থনৈতিক সম্পদ।এভাবে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাবে আমরা চেয়ে-চেয়ে দেখব? ইটের বাটা থাকুন সমস্যা নাই কারন ঐ ইটাখোলায় কাজ করে শত-শত শ্রমিক যারা তাদের পরিবারের চাহিদা মেটাতে পারছে,তাছাড়া আমাদের এলাকার, উপজেলা,জেলাতেও ইট সাপ্লাই দেওয়া হচ্ছে। কিন্তুু আমাদের সম্পদ ক্ষতি করে যে তা করবে তা কখনো হতে দিব না। আমি এই ১৫০ বছর পর আমীরগঞ্জের দ্বিতীয় কৃষি চাষ বিদ্রোহের প্রতিবাদ ও বিদ্রোহ এই প্রথম মিডিয়া জগতের সামনে, আমাদের আমীরগঞ্জের মানুষের সামনে তুলে ধরলাম। আমি আপনাদেরকে ২১ মিনিটের ভিডিওতে সকল দৃশ্য তুলে ধরলাম। এবার প্রতিবাদ ও বিদ্রোহ করার সময় সেই সাথে প্রশাসন ও চেয়ারম্যান,মেম্বারদেরকে এগিয়ে আসতে হবে।

জয় হোক কৃষকদের,মুক্ত হোক ধনী শ্রেণির শোষণ থেকে কৃষকগন।
(আসাদুল্লাহ)


channel: Asadullah TV.BD
web: Asadullah News & Library
page: Asadullah TV.BD

Comments

Popular posts from this blog

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!  "একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!! #Blog_post:91 (20-11-2020)4:00 pm #Blogger_Asadullah #Asadullah_News_&_Library আলহামদুলিল্লাহ, দীর্ঘ বহু মাস পর ভালো কিছু ও নেককার বান্দাদের স্বপ্ন যিয়ারতে ধন্য হয়।হে আমার প্রিয় মহাব্বতের দু'জন শাইখুল হাদিসকে আজ পবিত্র জুম্মা রজনীতে স্বপ্নে দেখতে পায়,আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনূল হক(দা.বা) সাহেব আমার বাসায় আসেন,সাহেবকে বসতে দেয় ও খাবার পরিবেশন করি সাথে তার খাদেমও ছিল।কিছু কথা বলি ও আমাকে কিছু নসিহত করেন। গত মাসে মামুনূল হক সাহেবে একটা লেকচার আপলোড দেয় আমার আইডিতে সেটা প্রায় ১০ হাজারের উপরে ভিউ যে হয়ে সেটাও বলেছিলাম।অবশেষে হযরত আমাদের বাড়ি থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ, পরে স্বপ্নে দেখি আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির শাইখুল হাদিস যিনি দীর্ঘ ৩০ বছর ধরে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন  এবং বর্তমানে তিনি এই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামীমের দায়িত্ব পালন...