Skip to main content

কবিতাঃ সারাটি রাত্রি তারাটির খুজে || লেখকঃআসাদুল্লাহ



ভারতবর্ষের " ত্রিপুরার বাংলা সাহিত্য পরিষদে"  ৮ম সাপ্তাহিক প্রতিযোগিতায় কবিতাটি প্রথম হয়েছিল!!
        সারাটি রাত্রি তারাটির খুঁজে
                     আসাদুল্লাহ
==================================
সারাটি রাত্রি কাঁটাই চেয়ে তারাটির পানে,
ঐ অন্তঃরীক্ষের সীমাহীন দূরত্ব পেড়িয়ে
তারাটি ছুটে এসেছিল ভালবাসার টানে,
বহু বছর দুটি তারা মিট-মিট জ্বলেছে,
 হেসেছে, নেচেছে শত ভালবাসার গানে।
মোর নিকেতনের উপরে ঐ তারাটির নাম আসাদ,
দখিনের তারাটিকে বহু কষ্টে এনেছি কাছে
ঐ তারাটির নাম সহযোগিনী, দু'জন করি আহ্লাদ।
দুটি তারা একসাথে জ্বলে-নিবে, নাচে-হাসে,
দুটি তারা ভালবাসার উল্লাস করে সারাটি রাতে,
আবারও এক সাথে নিভে যায় প্রভাতে।
কত স্মৃতি, হাসি-কান্না,কত না গল্প করে দুটি তারা
দুটি তারাকে বেশ মানিয়েছে বলে অন্যরা।
সহযোগিনী তারাটির দীপ্তিতে গগনটা তীপ্ত হয়,
 তারাটি এতই সুন্দর কোটি-কোটি তারারা কয়।
কোটি-কোটি তারারা বলে সে তো তারাদের পরী,
ঐ সুধাংশুর চেয়ে হাজার গুনে তারাটি সুন্দরী।
যৌবনের প্রেমের তৃষ্ণার্তে বহু বছর খুঁজেছি
          তারে কোটি-কোটি তারাদের মাঝে,
           সীমাহীন আকাশের মধ্য থেকে
                   বহু কষ্টে এনেছি আজে।
        সকল ঋতুতে দুটি তারা উদিত হয়,
দুটি তারার ইতিহাসে হয়েছে আকাশ জয়।
তারাটিকে গ্রহ-নক্ষএ,সকলে চিনে, চিনে ধূমকেতু,
অভিমানে তারাটি হারিয়ে গেল, কি ছিল হেতু?
সারাটি রাত্রি কোটি তারাদের সাথে
         ঐ তারাটিরই রূপের কথা বলি,
 ঐ তারাটি মোর যত প্রেমের গানের কলি।
  সারাটি রাএি রাএি তারাটির সাথে চলি।
        চলে গেছে দূর বহুদূর,সীমাহীন প্রান্তে,
এত ঘৃণা করিল, আজও জানা
                                হলো না কোন ভ্রান্তে?
তারাটি চলে গেছে সীমাহীন প্রান্তে,
তারাটি শেষ বিদায় নিল আসাদেরই অজান্তে।
       এ মনে ব্যথা, সীমাহীন আকাশ তুল্য,
তারাটিকে এনেও বৃথা হলুম,
                           পেলাম না প্রেমের মূল্য।
সবই বৃথা, বৃথা সেই বকুল পুষ্পের মাল্য,
সেই পুষ্প-মাল্য,দুজনকে এক করল।
       তারাটি চলে গেছে ঐ দখিনা প্রান্তে,
এখনও অপেক্ষায় কি ভুল ছিনু তা জানতে?
ঐ দখিনা দিগন্তে তারাটি প্রত্যহ উদিত হয়,
সারাটি রাত্রি চেয়ে-চেয়ে বৃথিত হয় মোর হৃদয়।
দেখি কোটি-কোটি তারা হতে চাই তার চির সঙ্গী,
তাকে বলিয়াছি; "ঐ তারটি মোর চির অর্ধাঙ্গী।
সবই বৃথা, জেগে-জেগে কাটাই সারাটি রাত্রি,
ভাবি কোনো এক কালেও হবে কি সে চির পাত্রী?
তারাটির খুঁজে হয়েছি আকাশের মুসাফির যাত্রী,
তারাটির খুঁজে জেগে-জেগে কাঁটাই সারাটি রাত্রি,
নিকেতনের উপরের তারাটি কাঁটায় রাত্রি ব্যথায়,
তারাটি বলে;" ঐ তারাটি হারিয়ে গেল কোথায়?
কোটি-কোটি বছর অপেক্ষায় তারাটির আশায়,
এ জীবন প্রজ্বলিত হোক তারাটির ভালোবাসায়।
 সারাটি রাত্রি জেগে থাকি তারাটির খুঁজে,
কত স্মৃতি গড়েছি সহযোগিনী তারাটি বুজে?
ঐ তারাটির মায়ার বন্ধন মোর এ পূত প্রাণে,
তাই সারাটি রাত্রি জেগে থাকি তারাটির সন্ধানে।
==============================

তাং:২৪-০১-২০১৯ ইং
সময়:রাত ১২ টায়, ছাঁদে বসে।
উৎসর্গঃসানজিদাকে

Comments

Popular posts from this blog

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!  "একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!! #Blog_post:91 (20-11-2020)4:00 pm #Blogger_Asadullah #Asadullah_News_&_Library আলহামদুলিল্লাহ, দীর্ঘ বহু মাস পর ভালো কিছু ও নেককার বান্দাদের স্বপ্ন যিয়ারতে ধন্য হয়।হে আমার প্রিয় মহাব্বতের দু'জন শাইখুল হাদিসকে আজ পবিত্র জুম্মা রজনীতে স্বপ্নে দেখতে পায়,আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনূল হক(দা.বা) সাহেব আমার বাসায় আসেন,সাহেবকে বসতে দেয় ও খাবার পরিবেশন করি সাথে তার খাদেমও ছিল।কিছু কথা বলি ও আমাকে কিছু নসিহত করেন। গত মাসে মামুনূল হক সাহেবে একটা লেকচার আপলোড দেয় আমার আইডিতে সেটা প্রায় ১০ হাজারের উপরে ভিউ যে হয়ে সেটাও বলেছিলাম।অবশেষে হযরত আমাদের বাড়ি থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ, পরে স্বপ্নে দেখি আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির শাইখুল হাদিস যিনি দীর্ঘ ৩০ বছর ধরে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন  এবং বর্তমানে তিনি এই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামীমের দায়িত্ব পালন...