Skip to main content

কবিতাঃ আজি আস হৃদয়পুরে || কবিঃ আসাদুল্লাহ



  আজি আস হৃদয়পুরে
          আসাদুল্লাহ
==================================
বাসন্তীর আগমনে তুমিও আজি আম্র বাগে,
হৃদয়ের বন্ধন ছিল মনে কি পড়ে বহু বছর আগে?
ওগো সুদূরিকা!দূরে-দূরে থাক আস না তো এ পাড়ে,
সে-যে গেলে অদ্যাপি শূণ্যতা বিরাজ মম হৃদয় নীড়ে
নাহি দেখা মিলে তোমা হাস্যজ্জ্বল,কন্ঠ,এলো চুল,
ওগো অভিমানী! আজি ক্ষমা কর মোর যত ভুল।
চন্দ্র কি কভু অভিমান করে গগনের সনে করে রাগ?
অন্তরীক্ষের বুকে ফিরে,না হয় হবে কলঙ্কের দাগ।
মেঘ বালিকা কি অভিমান করে ঝড়ে পড়ে না ভূমে?
তবে তুমি কেন অভিমান করিয়াছ মম পূত প্রেমে?
ওগো বন্ধু!দূর্বার সনে অভিমান করে না শিশির বিন্দু
নদীর সনে কভু অভিমান করে থাকে না মহা সিন্ধু।
ওগো প্রয়সী!আমি তোমার রূপের কায়ার ছায়া,
বল ওগো,ছায়াকে কি কভু দেওয়া যায় তাড়িয়া?
পরিচিত হয়েও তুমি আজ অপরিচিতা নন্দিনী,
আজও নয়নে স্বপ্ন দেখি হবে কি চির সহধর্মিনী?
যে প্রিয়া প্রেম ভেঙ্গে-চূড়ে চলে যায় বহু দূরে,
সে প্রিয়াকে হৃদয়ভরে স্মরণ করি হৃদয় নীড়ে।
ওগো অভিমানী!আজও খোলা মম এ হৃদয় দ্বার,
ঝড়াব অন্তরে আসবে কি ফিরে মোর নীড়ে আবার।
ওগো অভিমানী!ভ্রান্তির ছলে থাকিও না দূরে-দূরে,
অভিমান ভুলিয়া ক্ষমা কর,আজি আস হৃদয়পুরে।
==================================
তারিখঃ০৯-০৩-২০২০ ইং
সময়ঃ দুপুর ১২ টায় বাড়ির সামনের বাগানে বসে।
উৎসর্গঃ♥A+S♥ কে
I love you forever ...just you and all time.


বাণীঃ

" পাথরে প্রেমিকার নাম স্বর্ণাক্ষরে লিখলে, অথবা দেহের ত্বক কেঁটে লিখলে একদিন সে নাম মুছে যাবে কিন্তুু হৃদয়ে যদি সে নাম লিখা হয় চিরকাল তা থেকে যাবে "।

বাহ্যিক দৃশ্য লোকে দেখে ও বিশ্বাস করে কিন্তুু অভ্যন্তরীণ দৃশ্য কেহ কখনো দেখিতে পারে না, সেটা শুধু ব্যক্তি নিজেই অনুভব করিতে পারে আর এটাই প্রকৃতপক্ষে সত্য ও অমর ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ আবেগের কাছে পরাজিত হয় অতিশয় আবেগী প্রেমে অবশেষে বিবেককে মেরে ফেলে ও তখন সকলে ধিক্কার দেয়।
আবেগ চায় আমি যা করতেছি ও করব সেটাই সত্য কিন্তুু সেই মুহুর্তে আবেগ বিবেককে নীরব ও নিঃস্তব্ধ করে রাখে।ফলে মানুষ আবেগের কাছে পরাজিত হয়ে যায়। সর্বদা বাস্তবপ্রেমি ও বাস্তবিকতাকে নিয়ে ভাবুন দেখবেন আপনি জয়ী হবেন আর এই বাস্তবিকতা তখনই ভাবতে পারিবেন যখন বিবেক জাগ্রত হবে। আবেগ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর বিবেক বাস্তবতার দিকে, সত্য ও সঠিক পথে নিয়ে যাবে। কিন্তুু মানুষ একটা সময় আবেগের কাছে পরাজয় হয়ে অবশেষে জাগ্রত বিবেকের মাধ্যমে বাস্তবতাকে বুজিতে পারে ও তার ভুলগুলো।
সর্বদা বিবেককে জাগ্রত রাখুন ও বাস্তবতাকে খুজুন। হোক সেটা কর্মের ক্ষেত্তে,জীবন যুদ্ধে অথবা প্রেম যুদ্ধে। কিন্তুু আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না কারন  অতিশয় আবেগ জীবকে মোমের মতো গলিয়ে পোরে ফেলে।
                 (আসাদুল্লাহ)

আজ কবিতাটি লিখে বিকেলে সানজিদাকে পড়তে দিয়েছি তাতেই ধন্য। দীর্ঘ ৫ বছর পর কথা বললাম আজ!!!


Comments

Popular posts from this blog

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!  "একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!! #Blog_post:91 (20-11-2020)4:00 pm #Blogger_Asadullah #Asadullah_News_&_Library আলহামদুলিল্লাহ, দীর্ঘ বহু মাস পর ভালো কিছু ও নেককার বান্দাদের স্বপ্ন যিয়ারতে ধন্য হয়।হে আমার প্রিয় মহাব্বতের দু'জন শাইখুল হাদিসকে আজ পবিত্র জুম্মা রজনীতে স্বপ্নে দেখতে পায়,আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনূল হক(দা.বা) সাহেব আমার বাসায় আসেন,সাহেবকে বসতে দেয় ও খাবার পরিবেশন করি সাথে তার খাদেমও ছিল।কিছু কথা বলি ও আমাকে কিছু নসিহত করেন। গত মাসে মামুনূল হক সাহেবে একটা লেকচার আপলোড দেয় আমার আইডিতে সেটা প্রায় ১০ হাজারের উপরে ভিউ যে হয়ে সেটাও বলেছিলাম।অবশেষে হযরত আমাদের বাড়ি থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ, পরে স্বপ্নে দেখি আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির শাইখুল হাদিস যিনি দীর্ঘ ৩০ বছর ধরে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন  এবং বর্তমানে তিনি এই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামীমের দায়িত্ব পালন...