Skip to main content

শুভ নববর্ষ ১৪২৭ সন। আমার লেখা কবিতা: নববর্ষ ১৫০০ সাল এবং ১৪০০ সাল। Asadullah News & Library



আজ নববর্ষ ১৪২৭ সন আমার লেখা দুটো কবিতা
আমার ভাবনা খুবই গভীরে ঢুকে গেছে কবিগুরু আর নজরুলের মতো, তারা উভয় একটা কবিতা লিখেছিলেন " ১৪০০ সাল" আর আমারটা ১৫০০ সাল আরেকটা আছে ১৪০০ সাল!!!
২০৯৩ সালের ১৫ এপ্রিল যেদিন হবে সেদিনকে লক্ষ করে কবিতার কাহিনী!!!আজ ১৪২৭ সান

নববর্ষ ১৫০০ সাল
       আসাদুল্লাহ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আজি হতে শত বর্ষ পরে,
মহীতে থাকিব না,চলে যাব ঐ পরপারে।
মায়ার বন্ধন ছিন্ন করিয়া, রেখে যাব যত স্মৃতি,
থাকিব না ধরায়,যা প্রকৃতির চির রীতি-নীতি।
রেখে যাব সোশ্যাল মিডিয়াতে যত মোর স্মৃতি,
কবিভক্ত বেদনাকাতর,ছিল মম সনে প্রেম-প্রীতি।
আজি হতে শতবর্ষ আগে,
সোশ্যাল মিডিয়া মোরো স্মরণ করিত শত অনুরাগে।
কে কবি?হাজার-লাখো কবিদের ভীরে,
পাঠিয়েছি কাব্য সোশ্যাল মিডিয়ার নীড়ে।
কত না স্মৃতি জাঁগিবে?নবীন মানব যদি পড়ে,
তবে ধন্য মোর কবিতা,থাকিব ঐ পরপারে।
আজি হতে শতবর্ষ আগে,
পুষ্পিতার সনে প্রেম হয়েছিল আম্র বাগে।
প্রণয়িনী মোরে স্মরণ করিত শত অনুরাগে,
আজি হতে শতবর্ষ আগে।
বিরহিনীর বেদনার সুর বাঁজিত মোর বাঁশিতে,
কত না স্বর্গের সুখ আসিত দেখে প্রিয়ার হাঁসিতে?
কিশোর কবি লিখিত, গাহিত শুধু নন্দিনীর গান,
আজি হতে শতবর্ষ আগে,ব্যকুল ছিনু অনুরাগে।
আজি হতে শতবর্ষ আগে,
কতনা বৈশাখ পালিত করেছি প্রিয়ার সনে?
স্মৃতিগুলো পড়ে থাকবে রমনার বটে,
হঁটেছি প্রিয়ার নরম হাত ধরে মেঘনা ঘাটে।
আজি হতে শতবর্ষ আগে,
নবীন সাজে সজ্জিত হতাম পহেলা নববর্ষে,
কাঁটিয়েছি নন্দিনীর সনে হাজার হর্ষে-হর্ষে,
আজি হতে শতবর্ষ আগে,১৪০০ নববর্ষে।

আজি হতে শতবর্ষের আগে,
হয়ত ১৫০০ সালের বৈশাখ পাব না জীবন মাঝে,
তবে যেন নবীন মানবের মুখে এই কবিতা বাজে।
আজি হতে শতবর্ষ আগে,
সোশ্যাল মিডিয়া মোরে স্মরণ করিত শতঅনুরাগে
১৫০০ সালের নববর্ষে,
রমনার বটমূলে যেন ধ্বনিত হয় মোর এই কবিতা,
তোমরা দেখিও১৫০০ সালের প্রভাতের রবি,
মোরে দেখেছে ঐ সবিতা।
যেন রমনার বটমূলে ধ্বনিত হয় এই কবিতা।
আজি হতে শতবর্ষ আগে,
সুখি-সখা মিলে গিয়াছি মেলা,
হর্ষ করিয়াছি ১৪০০ সালের প্রতি নববর্ষ পহেলা।
আজি হতে শতবর্ষ পরে,
থাকিব না ভবে, চলে যাব ঐ পরপারে।
আজি হতে শতবর্ষ আগে,
সোশ্যাল মিডিয়া স্মরণ করিত শতঅনুরাগে।
১৫০০ সালের নববর্ষ পাব না গো জানি,
ধন্য হব, যদি নবীন মানব পড়ে এই কবিতাখানি।
             (সামাপ্ত)
=================================
#তাং:১৪-০৪-২০১৯ ইং
#পহেলা_নববর্ষ_১৪২৫_সন
#সময়:বিকেল ৪ টায়।
আমার জম্ম ২০০১ সালে অর্থাৎ বাংলা ১৪০৭ সালে। কবিতায় এটাই ব্যক্ত করেছি যে ১৪০০ সালের নববর্ষ পেয়েছি কিন্তুু ১৫০০ সালের নববর্ষ হয়ত পাব না। তখন আমি হয়ত থাকিব না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ও আমার youtube channel (Asadullah TV.B), আমার ওয়েবসাইটে  (Asadullah News & Library), ফেইজবুক পেইজে(Asadullah TV.BD) তে এই কবিতাখানি থাকিবে ইনশাআল্লাহ।
" কবি রাণীর কাব্যের" ৪০ নং কবিতা এটা!!!

==================================

কবিতাঃ ১৪০০ সাল
আসাদুল্লাহ(এখন ১৪২৬সন ১৫০০ সনে ভবে
হয়ত থাকব না তবে থাকবে মোর কবিতা)!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
পুষ্পিতার সনে ছিনু প্রেম
আজি হতে শতবর্ষ আগে,
ভালো বাসিয়াছি গোপনে-
আড়ালে শত অনুরাগে।
কিশোর কবি ব্যকুল ছিনু
আজি হতে শতবর্ষ আগে,
তৃষ্ণাতুর হৃদয় চলে যেত
নিকেতনের আম্র বাগে।   
আজি হতে শতবর্ষ আগে
নিকেতনের আম্র বাগে,
কবি রাণীকে দেখব বলে,
ভালোবাসিয়াছি অনুরাগে।
অপরূপ রূপবর্তী সে
যেন স্বর্গের দিব্যাঙ্গনার রাণী,
কাছে থেকেও দু'জনার
ভাবার্থ হয় নি জানা-জানি।
সেই মায়াবী দৃষ্টি,হাস্যজ্জ্বল,
রক্তিম ওষ্ঠ,এলো চুল,
তার রূপের কায়ার হাওয়ায়
ঝড়িত বৃক্ষরাজির ফুল।
তাকে দেখে শ্রাবণের  চপল
মেঘবালিকা ঝড়িত হয়ে বৃষ্টি,
আমি কবি তাকে দেখে
তার সনে করেছি পূত প্রেম সৃষ্টি।
কৈশোরের সমাপনে যৌবনের সূচনে
প্রেম মায়াবিনী পুষ্পিতার  সনে,
হৃদয়ের বাঁধন দুটি মনে ,
মিলন মেলায় আম্র বনে।
প্রেম সত্য,প্রেম পাত্র সত্য নহে তবু অমর হব ভবে,
রচিয়েছি পূত প্রেমের অমর কাব্য ভবে বেঁচে রবে।
প্রেমিকা এক,প্রেমিক বহু!
তারে ভালোবাসে বহুজন,
যত-সব প্রেমিক ঝুট!
একজনে যে দিয়েছে বিসর্জন।
নন্দিনীর রূপের আভায় শুধু ভাবায় রূপের রাণী,
দেখে লোকে পথে-ঘাটে করে টানা-টানি।
ওগো !নীরব-নীভৃতে আড়ালে যে জানা-জানি,
ভালোবাসিয়াছি কভু হলো না যে কানা-কানি।
জানতে গিয়ে নাহি জানা আমার বুকে করে ভয়,
ওগো রাণী!তাই তোমার সনে হয়নি মম পরিচয়।
আমার বুকে কত আশা?মোর প্রতি প্রেম তো নয়,
গোপনের একলা ভালোবাসিয়াছি তাই পরাজয়।
মনে কি পড়ে হৃদ গহীনে হৃদয়ভরে সে স্মৃতি?
সূচনালগ্নে টানিলে ইতি,হলো না  মম প্রেম-প্রীতি।
ওগো অভিমানী !নাইবা দিলে মোরে তোমা মন,
তবে সবার চেয়ে বেশি ভালোবাসিয়াছি সারাক্ষন।
যে পূত প্রেম ভেঙ্গে চূড়ে অভিমানে গেলে বহু দূরে,
ভাবিও আসাদ সারা জনম রাখছে হৃদয় জুড়ে,
প্রেমের প্রিয়া এক,তবে তারে খুজেছে বহু জনে,
পূত সত্য প্রেম ছিনু পুষ্পিতার সনে মম আম্র বনে।
আমি সত্য,সত্য প্রেম,হৃদ গগনে উড়ো হয়ে মেঘ,
তবে মিথ্যে যতসব আবেগী তনয়দের আবেগ।
পাইনি বলে বাসলাম জীবনভর পাগল বেশে,
পূত প্রেমের মূল্য তবে নাহি দিলে মোরে অবশেষে।
যেজন বেশি ভালো বাসিয়াছে তবে নাহি পেল মন,
দিলে নহে মূল্য তারে যে দিয়াছে যতসব বিসর্জন।
ওগো রাণী!রচিয়েছি তোমা জন্য অমর কাব্যখানি,
যেন তোমার রূপের কথা বিশ্বে হয় জানা-জানি।
শুন ওরে ভাই,প্রেম আজি হতে শতবর্ষ আগে,
পুষ্পিতাকেই শুধু ভালোবাসিয়াছি শত অনুরাগে।
নাহি তারে পেলুম জীবনাতে, হলো চির বণিতা,
কবিভক্ত পড়িও কাব্য তবেই ধন্য মম কবিতা।
শুন ওরে!দেখিতে মন্দ নহে কাব্যের পুষ্পিতা,
১৪০০সনেদেখেছে তারে ঐ গগনের চন্দ্র-সবিতা।
আজি হতে শতবর্ষ আগে১৪০০সনে ছিলুম ভবে,
১৫০০সনে থাকিব না বাঁচে যেন মোর কাব্য তবে।
==================================

#কাব্যঃ "কবি রাণীর কাব্যের" কবিতা।
#উৎসর্গ_করিলামঃ অপরূপ রূপের রূপবর্তী প্রথম ও শেষ ভালোবাসা 
#তারিখঃ ১২-০৩-২০২০ ইং
#সময়ঃ রাত ৩:৩০ মিনিটে স্নিগ্ধ জ্যোস্নার রজনীতে ছাঁদে বসে।

এখন বাংলা ১৪০০ সন কিন্তুু ১০০ বছর পর ১৫০০ সনে আমি পৃথিবীতে থাকব কিন্তুু থাকবে আমার কবিতা ইনশাআল্লাহ। ধন্য আমি,যার জন্য লিখেছি রাত ৩:৩০ মিনিটে পরে বিকেলে তাকে পড়তে দিয়েছি,সে পড়েছে( S♥)

এখন বাংলা ১৪২৬ সন কিন্তুু  ১০০ বছর পর ১৫০০ সনে হয়ত পৃথিবীতে থাকব না তবে বেঁচে রবে আমার কবিতা ইনশাআল্লাহ। আমার ওয়েবসাইটে,চ্যানেলে,পেইজে,আইডিতে!!
আর সেই শতবর্ষ পরের পৃথিবীর মানুষগুলোকে লক্ষ করেই লিখা আমার প্রেমের কাহিনী ও কথা।

#My_social_address:

Facebook Profil:Md Asadullah
https://www.facebook.com/ asadullah.gentry

Facebook page: Asadullah TV.BD
https://www.facebook.com/bloggerasadullah/?ti=as

Youtube channel: Asadullah TV.BD
https://www.youtube.com/channel/UCg6JW0vIIEaP2fSOjm3w95Q

webside : Asadullah News & Library

Gmail: mdasadullah3434@gmail.com
mobile:

১০০ বছর পর মানে বাংলা ১৫০০ সনে আমি থাকব না তবে যেন নতুন মানবেরা এই কবিতা পড়ে তাতেই ধন্য।

Comments

Popular posts from this blog

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!

"একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!!  "একই রজনীতে দু'জন ব্যক্তি আল্লামা মামুনূল হক সাহেব ও শাইখের স্বপ্ন যিয়ারতে ধন্য"!! #Blog_post:91 (20-11-2020)4:00 pm #Blogger_Asadullah #Asadullah_News_&_Library আলহামদুলিল্লাহ, দীর্ঘ বহু মাস পর ভালো কিছু ও নেককার বান্দাদের স্বপ্ন যিয়ারতে ধন্য হয়।হে আমার প্রিয় মহাব্বতের দু'জন শাইখুল হাদিসকে আজ পবিত্র জুম্মা রজনীতে স্বপ্নে দেখতে পায়,আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনূল হক(দা.বা) সাহেব আমার বাসায় আসেন,সাহেবকে বসতে দেয় ও খাবার পরিবেশন করি সাথে তার খাদেমও ছিল।কিছু কথা বলি ও আমাকে কিছু নসিহত করেন। গত মাসে মামুনূল হক সাহেবে একটা লেকচার আপলোড দেয় আমার আইডিতে সেটা প্রায় ১০ হাজারের উপরে ভিউ যে হয়ে সেটাও বলেছিলাম।অবশেষে হযরত আমাদের বাড়ি থেকে বিদায় নেয়। আলহামদুলিল্লাহ, পরে স্বপ্নে দেখি আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির শাইখুল হাদিস যিনি দীর্ঘ ৩০ বছর ধরে হাদিসের দরসের খেদমত করে যাচ্ছেন  এবং বর্তমানে তিনি এই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামীমের দায়িত্ব পালন...